ফেনীতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটশনের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) ফেনী জেলা শাখার নির্বাচন গত শনিবার লিবার্টি সুপার মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আবুল কালাম মজুমদার সভাপতি ও ভানু লাল দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, মো. আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মো. ছালেহ উদ্দিন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক কাজী মনছুর আলম, অর্থ সম্পাদক শাহিনুর আলম, দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, প্রচার, প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ভূঞা, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. হানিফ ও কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান। —ফেনী অফিস