ফেনীতে দুই দিনব্যাপী নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে দুই দিনব্যাপী নাট্য উৎসব ৩ সেপ্টেম্বর শেষ হয়েছে। ফেনী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসবে অংশ নেয় ফেনী জেলা শিল্পকলা একাডেমি নাট্যদল ও কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি নাট্যদল।

নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি নাট্যদল মঞ্চস্থ করে মন বৈরী নাটক। এরপর ৩ সেপ্টেম্বর ছিল ফেনী জেলা শিল্পকলা একাডেমির নাটক জীবনের ভাগ্য।

কক্সবাজার শিল্পকলা একাডেমির প্রযোজনা মন বৈরী নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন স্বপন ভট্টাচার্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামসের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড তুলে ধরা হয় নাটকে। মন বৈরী নাটকে অভিনয়ে ছিলেন সুশান্ত পাল, তাপস বড়ুয়া, সৈয়দ মুহম্মদ আয়াজ ও ইসমত আরা।

৩ সেপ্টেম্বর ফেনী জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের নাটক জীবনের ভাগ্য মঞ্চস্থ হয়। নাটকটির রচনা করেন সুশান্ত হালদার। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন সাইমুম।