ফেনীতে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা
ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যকর্মশালা ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। ফেনী থিয়েটারের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী রাশেদ মাযহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দপ্তর সম্পাদক খোরশেদ আলম ও জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এসএমটি কামরুল হাসান। বক্তব্য দেন নাট্য সংগঠক নাসির উদ্দিন সাইমুম, কাজী ইকবাল আহম্মদ, বখতিয়ার মুন্না, সুমন মাহমুদ, মনজুর তাজিম, কামরুল আলম, আনোয়ার হোসেন, নাজমুল হক প্রমুখ।
দুই দিনের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের তিন কর্মকর্তা আক্তারুজ্জামান, খোরশেদুল আলম ও রওশন জান্নাত।
কর্মশালায় ফেনীর ৩৫ জন তরুণ নাট্যকর্মী অংশ নেন।