ফেনীতে দুই দিনের নাট্যকর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত ফেনীর কিশোর থিয়েটারের ব্যবস্থাপনায় দুই দিনের নাট্যকর্মীদের কর্মশালা গত মঙ্গলবার শেষ হয়েছে।কর্মশালা উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য। প্রশিক্ষক ছিলেন পিপলস থিয়েটারের আজিজুর রহমান। কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সাংবাদিক আবু তাহের ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য-সচিব হুমায়ুন কবির।