ফেনীতে দুটি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার স্থানীয় দুটি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মধুয়্যাই ও হকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে মধুয়্যাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম। ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী রেজাউল হক ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর হাতে এক বছরের জন্য প্রয়োজনীয় খাতা, কলম ও পেনসিল তুলে দেওয়া হয়।