ফেনীতে দুদিনব্যাপী নাটকের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও নাট্য সংগঠন ফেনী থিয়েটারের আয়োজনে দুই দিনব্যাপী নাটকের কর্মশালা ১১ মে শেষ হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ১০ মে সকালে নাট্যকর্মীদের কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের নাট্যব্যক্তিত্ব ও কর্মশালার প্রশিক্ষক প্রবীর গুহ।
ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী রাশেদ মাযহারের সভাপতিত্বে ও সুমন মাহমুদের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আইনুল কবির, জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান প্রমুখ। দুই দিনের কর্মশালায় ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।