ফেনীতে নজরুল ও রবীন্দ্রজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে। ১ জুন বুধবার বিকেলে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে দুই কবির জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন। নজরুলগীতি ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সাবরিনা তাবাসসুম, তানজিন আফরোজ। নাচ পরিবেশন করেন কাজী মেহেরজাবীন।