ফেনীতে নজরুল স্মরণে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৯ আগস্ট নজরুল একাডেমী ফেনী শাখার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। ফখরুদ্দিন আলী আহাম্মদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জহিরুল ইসলাম। নজরুলের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা মো. কামরান হাসান, সাংবাদিক আবু তাহের ভূঞা, আজাদ মালদার, শিক্ষাবিদ গোলাম মোহাম্মদ প্রমুখ। আলোচনা সভা শেষে নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পীরা।