ফেনীতে নজরুলজয়ন্তী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আলোচনা, আবৃত্তি, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে ১১২তম নজরুলজয়ন্তী পালিত হয়েছে। গত বুধবার বিকেলে এ উপলক্ষে প্রথম আলো ফেনী বন্ধুসভার উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ফেনী বন্ধুসভার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাখজাম হায়দারের সঞ্চালনে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তায়বুল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আবদুল হালিম। সভায় কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সাংবাদিক আজাদ মালদার, আবু তাহের ভূঁঞা, এন এন জীবন, নাট্যসংগঠক কাজী ইকবাল আহমেদ, বকুল আক্তার, ফাতেমা বেগম প্রমুখ। আলোচনার ফাঁকে ফাঁকে বন্ধুসভার বন্ধুরা নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও নজরুলের কবিতা আবৃত্তি করেন। সবশেষে ছিল সংগীতানুষ্ঠান। একই দিন বিকেলে শহরের মিজান সড়কে ফেনীর নজরুল একাডেমি ও আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ফখরুদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম মৈনুর। আলোচনা করেন উপাধ্যক্ষ মহি উদ্দিন, জাহিদ হোসেন, মনজুর তাজিম, সমর দেবনাথ প্রমুখ।