ফেনীতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়
ফেনীতে পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়

নানা আয়োজনে ৫ জুন ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সকালে শহরের মিজান সড়কের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান। সভায় পরিবেশ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শওকত আরা।
পরিবেশ দিবস উপলক্ষে এর আগে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।