ফেনীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, হাসপাতালে দুস্থদের মধ্যে কাপড় বিতরণ ও সভা-শোভাযাত্রার মধ্য দিয়ে ফেনীতে গত রোববার বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
সকালে শহরের রাজাঝির দীঘির পাড়ের রেড ক্রিসেন্ট কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে রেড ক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ইউনিটের সম্পাদক সাইফুর রহমান। সহকারী পরিচালক আলা উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লুৎফুর রহমান হাজারী, কে পি সাহা, নুর নাহার, মঞ্জিলা আক্তার মো. রফিকুল ইসলাম, মাযাহারুল হক প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। —ফেনী অফিস