ফেনীতে নানা আয়োজনে মে দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে দিবস উপলক্ষে ফেনীতে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রমিক সংগঠনের সহযোগিতায় শোভযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান।
এ ছাড়া শ্রমিক ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রার আয়োজন করা হয়।