ফেনীতে নিরাপদ অভিবাসনবিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত বুধবার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম। স্বাগত বক্তব্য দেন জেলার ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস। অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ ও পৌর প্যানেল মেয়র জেসমিন আক্তার। বক্তব্য দেন আবু তাহের, শওকত মাহমুদ, সাফায়েত উল্লাহ, এন এন জীবন, আনোয়ার হোসেন প্রমুখ।