ফেনীতে পথনাটকবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পাঁচ দিনের পথনাটকবিষয়ক কর্মশালা ৩ মে শেষ হয়েছে। বাংলাদেশ পথনাটক পরিষদের ব্যবস্থাপনায় ফেনী জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী দিন অংশগ্রহণকারী ব্যক্তিদের হাতে সনদ তুলে দেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলিম আক্তার খান। এ সময় কর্মশালার প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক আহসান খান, জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব হুমায়ুন কবির, পথনাটক পরিষদের সদস্য নারায়ণ নাগ, সমরজিৎ দাস উপস্থিত ছিলেন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলিম আক্তার খান বলেন, ‘মৌলবাদ এখন আমাদের সামনে চলে এসেছে, তাদের রুখতে পথনাটকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে।’ কর্মশালায় ফেনীর নয়টি নাট্য সংগঠনের ২৬ জন কর্মী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দুইটি দলে ভাগ হয়ে পথনাটক যুদ্ধ ও অবক্ষয় মঞ্চস্থ করেন।