ফেনীতে পরিবার পরিকল্পনা বিভাগের বার্ষিক পরিকল্পনা
ফেনীতে ১১ আগস্ট পরিবার পরিকল্পনা বিভাগের বার্ষিক কর্মসূচি মূল্যায়ন ও কর্মপরিকল্পনা প্রণয়ন–সংক্রান্ত সভার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ নূরুল আলম।
ফেনীর উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কর্মকর্তারা বিগত বছরে নিজ নিজ উপজেলার অগ্রগতির চিত্র উপস্থাপন করেন এবং কর্মসূচির লক্ষ্য পূরণে চলমান বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মুহাম্মদ নূরুল আলম উপজেলা ও জেলার কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী পরিচালক (ক্লিনিক) এস এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে জনপ্রশাসন পদকপ্রাপ্ত ‘ছনুয়া মডেল’এর যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে জেলার উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ, লেমুয়া ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ছনুয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক ‘ছনুয়া মডেল’ বাস্তবায়নে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন।