প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ২৫ মে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ফেনী জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়িত পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে কর্মশালায় আলোচনা হয়।
স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মুহাম্মদ নুরুল আলম। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর সহকারী পরিচালক (ক্লিনিক) এস এম আবদুল্লাহ আল মামুন, প্রধান কার্যালয়ের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুর রহমান চৌধুরী।