ফেনীতে পর্যটন দিবসে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পর্যটন দিবস উপলক্ষে গত মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে শহরের সার্কিট হাউস–সংলগ্ন বিজয় সিংহ দীঘির পাড় থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও জেলা তথ্য কর্মকর্তা মহিতুল আলম। বক্তব্য দেন সহকারী কমিশনার মোহাম্মদ আলী।