ফেনীতে পল্লি চিকিৎসকদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত ৮ ডিসেম্বর পল্লি চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। শহরের ট্রাংক রোডের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত কর্মশালায় আলোচক ছিলেন ফেনী সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মো. মরফুদুল ইসলাম, চিকিৎসক তাহমিনা সুলতানা ও জিয়া উদ্দিন হায়দার এবং সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন মাহমুদ চৌধুরী।
ফেনী পল্লি চিকিৎসক কল্যাণ সমিতির সম্পাদক জি এম মজুমদারের সভাপতিত্বে ও কাজী নজির আহম্মদের সঞ্চালনায় আলোচনা করেন সালেহ উদ্দিন হায়দার ও নুরুল আবছার। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার শতাধিক পল্লি চিকিৎসক অংশ নেন।