ফেনীতে পাঁচ গুণীজনকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমী। তাঁরা হলেন নাট্যকলায় প্রয়াত পিন্টু সাহা, গানে নেছার আহাম্মদ, আবৃত্তিতে মনজুর তাজিম, যাত্রায় শেখ সিরাজউদ্দোলা ও যন্ত্রসংগীতে প্রদীপ কুমার নাথ। গত সোমবার সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শফিউল আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান।