ফেনীতে পূজা উদ্যাপন পরিষদের কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী পূজা পরিষদের সাধারণ সভা ৫ সেপ্টেম্বর ট্রাংক রোডের জয়কালি মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অরুণ দত্ত। বক্তব্য দেন প্রিয় রঞ্জন দত্ত, সুকদেব নাথ, রাজীব খগেশ দত্ত, শুসেন চন্দ্র শীল, সমির কর, বিমল শীল, স্বাধীন মজুমদার প্রমুখ।
সভায় ৫১ সদস্যের ফেনী সদর উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়।
এতে অনিল বণিককে সভাপতি ও লিটন চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি এবং শান্তি রঞ্জন চৌধুরীকে সভাপতি ও বিটুল সাহাকে সাধারণ সম্পাদক পৌর কমিটি গঠন করা হয়েছে।