ফেনীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারি ক্লাব অব অপূর্ব। গত ২৭ সেপ্টেম্বর শহরের মিজান রোডে বুদ্ধিপ্রতিবন্ধী এবং অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ িহসেবে স্কুলব্যাগ, খাতা, কলম বিতরণ করা হয়।
ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, শাহীন হায়দার, সাইদুল মিল্লাত, আবদুল আউয়াল, হানিফ মজুমদার, ইমন উল হক, বলরাম দেবনাথ, এ এন এম মাখজাম হায়দার, আলা উদ্দিন আহমদ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।
ফেনী বুদ্ধিপ্রতিবন্ধী এবং অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর জাহান বেগম শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ দেওয়ার জন্য রোটারি ক্লাব কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।—