ফেনীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
ফেনীতে মিতালী সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১০০ দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে গত শুক্রবার সকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর কলঘর এলাকায় সংগঠনের কার্যালয় চত্বরে স্থানীয় নাসরিন ফাউন্ডেশনের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি নূর নবী ভূঞার সভাপতিত্বে ও সংগঠনের ক্রীড়া সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম, ধলিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার আহাম্মেদ, সৌদিপ্রবাসী নুরুল আনোয়ার, গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী ও গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিদ্দিক উল্যাহ।
জেলা প্রশাসক বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের মূল স্রোতের অংশ সেটা সব সময় মনে রাখতে হবে।’