ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু
ফেনীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮ আগস্ট থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মো. হুপমায়ূন কবীর খোন্দকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) আমিরুল আলম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন।
উদ্বোধনী দিনের খেলায় পরশুরাম উপজেলার বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে দাগনভূঞার ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। জেলা পর্যায়ের এ টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলার দুটি করে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে।