ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপে রামপুরা ও বঙ্গমাতায় বাউরপাথর চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলের টুর্নামেন্টে সদর উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার সেরা হয়েছে পরশুরামের বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে ২০ অক্টোবর অনুষ্ঠিত হয় এই দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ফেনী সদর উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে ফুলগাজীর মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। অন্য দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ফাইনালে পরশুরাম উপজেলার বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দাগনভূঞার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এ দুটি দল বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেবে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক আমিন উল আহসান, ফেনীর স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, পরশুরাম উপজেলার পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন উপস্থিত ছিলেন।