ফেনীতে বন্ধুসভার ঈদ পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফেনী বন্ধুসভার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। প্রথম আলো ফেনী আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম। অতিথি ছিলেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্টা আবু তাহের। অনুষ্ঠানবিষয়ক সম্পাদক অমিত মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শেখ আশিকুন্নবী, মাখজাম হায়দার, মোনায়েম হোসেন, বেলায়েত হোসেন, রহমত উল্যাহ, সাবরিনা তাবাসসুম, কাজী মেহের জাবিন, মিশু সিয়াম প্রমুখ। অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।