ফেনীতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
ফেনীতে প্রথম আলো বন্ধুসভার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ নভেম্বর নানা আয়োজনে শহরের প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী বন্ধুসভার সভাপতি মো. হারুন-উর-রশীদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ফেনী বন্ধুসভার প্রধান উপদেষ্টা আবু তাহের, ফেনী বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী, সাবেক সাধারণ সম্পাদক এ এন এম মাখজাম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মৃধা, মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রহমত উল্যাহ, সমাজকল্যাণ সম্পাদক রেহানা ইয়াছমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বন্ধু মো. শওকত হোসেন, শাহ মো. আরমান, আবদুল আহাদ, সাবরিনা তাবাসসুম, জাফরিন, সুস্মিতা ও আনিকা। জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।