ফেনীতে বন্ধুসভার প্রীতিসম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী বন্ধুসভার সাবেক ও বর্তমান কমিটির বন্ধুদের নিয়ে ‘প্রীতি বন্ধুসম্মিলন’ ২৪ অক্টোবর বিকেলে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফেনী বন্ধুসভার সভাপতি মো. হারুন-উর-রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা ও শুভেচ্ছা বক্তব্য দেন ফেনী বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী, ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক ও বন্ধুসভার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন ভূঞা, সাবেক সভাপতি ও ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, সাবেক সভাপতি রাশেদ মাযহার প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সাবেক কমিটির মোর্শেদ হোসেন, ফাতেমা বেগম, নজরুল ইসলাম, নাজমুল হক, আমিনুল ইসলাম হাজারী, নিদুল দাস, জহির ইসলাম, মাখজাম হায়দার প্রমুখ।
ফেনী বন্ধুসভার বন্ধু আবু সুফিয়ান, কাজী মিনহাজ নূর ও রেদোয়ান মাহমুদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন তামজিদ, অমিত, সাবিনা, শ্রাবন্তী, পাঁপড়ি, ফারজানা, তানহা, জাফরিন, নির্জনা প্রমুখ বন্ধু।
অনুষ্ঠানে অনেক দিন পর একে অন্যকে কাছে পেয়ে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে ওঠেন।