ফেনীতে বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা আয়োজনে ১৫ আগস্ট ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যাপন করা হয়েছে। শহরের জয়নাল হাজারী কলেজ চত্বরে এ কর্মসূচি উদ্যাপন করা হয়। এ সময় বেশ কয়েকটি ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম। উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার সভাপতি হারুন উর রশিদ, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাখজাম হায়দার প্রমুখ। —ফেনী অফিস