ফেনীতে বর্ষা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে শোলক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ৫ জুলাই বর্ষা উৎসব উদ্যাপিত হয়েছে। শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী আরিফ। প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির।