ফেনীতে বিজ্ঞান ক্লাবের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী বিজ্ঞান ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ৪ সেপ্টেম্বর পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন হাসান শাহরিয়ার, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম।

বিজ্ঞান ক্লাবের সহসভাপতি ও সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে ও তাহসিমা তোফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ইস্রাফিল, সরকারি জিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, ফেনী সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক মো. হুমায়ুন কবীর, ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

ফেনী বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ক, খ ও গ এই তিন বিভাগে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ফেনী পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

গত রোববার বিকেলে তিন বিভাগে বিজয়ী ১৫ জন শিক্ষার্থী অতিথিদের হাত থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করে। এ সময় ক্লাবের সদস্য ছাড়াও বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।