ফেনীতে বিজ্ঞান ক্লাবের বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী বিজ্ঞান ক্লাবের আয়োজনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা গত ২২ মার্চ ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ক্লাবের সদস্যসচিব কাজী ইস্রাফিল, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার নির্দেশক রুবাইয়াত রাকিব প্রমুখ।
২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।