ফেনীতে বিদ্যুৎ বিল নেবে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান শুরু হয়েছে। গত রোববার ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এ কার্যক্রম চালু হওয়ায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন প্রায় দুই লাখ বিদ্যুৎ গ্রাহক জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এখানে দিনের যেকোনো সময়, এমনকি ছুটির দিনেও বিল পরিশোধ করা যাবে। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল হক, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর প্রমুখ।