ফেনীতে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফাজিলপুর গ্রাম ও ফেনী শহরে ১৩ নভেম্বর ১ হাজার ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ফাজিলপুর গ্রামে নুর নাহার মণি দাতব্য ও চক্ষু হাসপাতালে ৮০০ রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র, ওষুধসহ চিকিৎসাসেবা দেয়। ঢাকার শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হারুন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের ইউরোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম কিবরিয়াসহ পাঁচজন চিকিৎসক দিনব্যাপী রোগী দেখেন।
অপর দিকে ফেনী লায়ন্স ক্লাবের আয়োজনে পৌরসভা চত্বরে বিনা মূল্যের চক্ষু চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়। এতে ৫০০ গরিব রোগীকে চিকিৎসা দেওয়া হয়।