ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ২ মে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম (ওয়াইজেএফবি) ফেনীর আয়োজনে সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় দৈনিক অজেয় বাংলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহজালাল ভূঞা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরী। বক্তব্য দেন জালাল উদ্দিন, নাজমুল হক, মহিবুলাহ ফরহাদ, এম এমরান পাটোয়ারী, জাবেদ হোসাইন, শেখ আশিকুন্নবী, এম রহমান, আলমগীর ননী, সোলায়মান হাজারী, ইমাম হাছান, আবু ইউসুফ, শেখ আবদুল হান্নান প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধ ও খুন হওয়া সাংবাদিকদের বিচারের দাবি জানান।