ফেনীতে বৈজ্ঞানিক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে দাঁতের রোগ ও প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার গত বুধবার শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মঞ্জুর ইকবাল। ডেন্টাল সার্জন কাজী মো. ইসরাফিলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. জাকির হোসেন। বক্তব্য দেন চিকিৎসক মোস্তাক এইচ সাত্তার, মো. মিজানুর রহমান, মো রহিম উল্লাহ চৌধুরী, শাহেদুল ইসলাম, আর পি সাহা, মো. আনোয়ার হোসেন ও অপসোনিন ফার্মার সহকারী ব্যবস্থাপক শেখ আবুল কালাম। সেমিনারে দুই শতাধিক চিকিৎসক অংশ নেন। —নিজস্ব প্রতিবেদক, ফেনী