ফেনীতে মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক সচেতনতা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত ২৭ সেপ্টেম্বর মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলাম, স্বাস্থ্যকর্মী রেখা রানী সরকার ও স্বপ্না রানী মজুমদার।
বক্তারা বলেন, স্বনির্ভর ফাজিলপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যে প্রত্যেকের পরিবার ছোট রাখতে হবে। দেশের বড় সমস্যা জনসংখ্যা। পরিকল্পনা অনুযায়ী পরিবার গঠন করতে হবে। তাতে পরিবারের সদস্যরা সমান পুষ্টি পাবে ও সুস্থ থাকবে।