প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার ১১ মে বাম ও প্রগতিশীল সংগঠনের কর্মীরা ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা উদীচীর সভাপতি রায়হান খানের সভাপতিত্বে সমাবেশ অনুিষ্ঠত হয়। এতে বক্তব্য দেন জেলা সিপিবি সম্পাদক মহিবুল হক চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহ্বায়ক বিমল শীল, উদীচীর সাধারণ সম্পাদক রাজীব মজুমদার, ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নাহিদ হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক অর্জুন দাস প্রমুখ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।