ফেনীতে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ‘শহীদদের স্বপ্ন বুনি সৃজন করি মাতৃভূমি’ শীর্ষক দুই দিনের মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠান শেষ হয়েছে। গত ২৯ এপ্রিল ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান। কবি মনজুর তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আলমগীর হোসেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান। বক্তব্য দেন সমরজিৎ দাস, রাশেদ মাযহার প্রমুখ। আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন আবৃত্তি সংসদ ফেনী, অনুরণন, আলাপন, পূবালী, আর্য সাংস্কৃতিককেন্দ্রের সদস্যরা।