ফেনীতে যক্ষ্মা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. ইলিয়াস ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ফেনী জেলা সভাপতি মনজুর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা এস এম সোহরাব আল হোসাইন। বক্তব্য দেন জেলা নাটাবের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, ব্র্যাকের জেলা প্রতিনিধি অরুণ কুমার দাস। 
সভায় বক্তারা যক্ষ্মা রোগী শনাক্তকরণ ও নিয়মিত ওষুধ সেবনের ওপর গুরুত্ব আরোপ করেন।