ফেনীতে যক্ষ্মা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, সুস্থ করব চিকিৎসা করে’ স্লোগান নিয়ে গত মঙ্গলবার ফেনীতে পালিত হয়েছে যক্ষ্মা দিবস। জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কর্মকর্তা রামপদ সাহা। সাইফুদ্দিন মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. ইউছুফ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম কাওছার। বক্তব্য দেন ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস, জেলা ব্র্যাকের ব্যবস্থাপক অমর চন্দ্র সরকার, বেসরকারি সংস্থা সূর্যের হাসির ব্যবস্থাপক আবু মোহাম্মদ।