ফেনীতে যক্ষ্মা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যক্ষ্মামুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ফেনীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মার্চ সকালে শহরের ট্রাংক রোডের ফেনী সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণ থেকে স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও নাটাবের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী আলী আকবর। স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। আলোচনা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনী শাখার সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম কাওসার, রামপদ সাহা, আবদুল কুদ্দুস, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. রফিকুল আলম, উপজেলা ব্যবস্থাপক মো. সোলায়মান কবীর, নাটাবের সভাপতি মো. সাইফুদ্দিন আহমেদ এবং জি এম মজুমদার।