প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৫ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। সভাপতিত্ব করেন হাসিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিল। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, নারী সাংসদ জাহানারা বেগম, কেন্দ্রীয় নেত্রী ইসরাত জাহান, কহিলী কুদ্দুছ প্রমুখ।
সম্মেলনে হাসিনা আক্তারকে সভাপতি ও আফরোজা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।—ফেনী অফিস