ফেনীতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আওতায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এতে মো. রফিকুল ইসলামকে প্রধান ও সাইফুদ্দিন রাশেদ ও নাহিদ হাসানকে উপপ্রধান করা হয়েছে।
এ ছাড়া হাসান রাব্বী, রহিমা আক্তার, মো. ফোরকান, হাসান মেহেদী, মো. মাহমুদুর রহমান, আবু সাঈদ, মো. আফতাবুল ইসলামকে বিভাগীয় প্রধান এবং মো. রায়হান হোসেন, মো. রায়হান, নাজমুল হোসেন, মো. সাহাব উদ্দিন, খাদিজাতুল কোবরা, খাদিজা আক্তারকে উপবিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফেনী-২ আসনের (সদর) সাংসদ নিজাম উদ্দিন হাজারী গত বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন করেন।