ফেনীতে লায়ন্স ও লিও ক্লাবের স্বেচ্ছায় রক্তদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ও লিও ক্লাবের সেবা সপ্তাহ উপলক্ষে ৬ অক্টোবর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবের ২০ জন সদস্য শহরের জয়নাল আবদীন ব্লাড ব্যাংকে রক্তদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলা উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রুহুল আমিন ভূঞা ও হারুনুর রশিদ মজুমদার। উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন ভূঞা, মনোয়ারা বেগম, নুরুল আলম খান, মহিনুর জাহান, নুরুল ইসলাম প্রমুখ।