ফেনীতে লায়ন্স ও লিও ক্লাবের আয়োজনে রক্তের গ্রুপ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৫ অক্টোবর সকালে শহরের পোস্ট অফিস রোডে স্থানীয় বেসরকারি একটি কলেজে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এ সময় শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ফেনীর লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারপারসন রুহুল আমিন ভূঁইয়া, ফেনী মুহুরি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন ভূঁইয়া, লায়ন মনোয়ারা বেগম, আবু তাহের ভূঁইয়া ও প্রীতিময় পোদ্দার।
প্রসঙ্গত, ফেনীর তিনটি লায়ন্স ক্লাবের যৌথ আয়োজনে ২ অক্টোবর থেকে জেলার বিভিন্ন স্থানে নানা ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চলছে।