ফেনীতে লায়ন্স ক্লাবের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে গত রোববার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে লায়ন্স ক্লাব, লিও ক্লাবের সদস্য ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের রিজিয়ন চেয়ারপারসন রুহুল আমিন ভূঁইয়া, ফেনী লায়ন্স ক্লাবের সভাপতি মনোয়ারা বেগম, ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সভাপতি নুরুল আমীন খান, ফেনী পৌরসভার কাউন্সিলর হারুন-উর রশিদ মজুমদার প্রমুখ। এ ছাড়া শহরের ডাক্তারপাড়ায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।-ফেনী অফিস