ফেনীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২৫ জানুয়ারি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। ইউপি সদস্য খায়েজ আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর মেহেদী আলম চেধুরী, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস। বক্তব্য দেন, রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, বিরলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছালেহ আহম্মদ, ইউপি সদস্য নুরনবী প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে একটি করে স্কুল ব্যাগ, কাগজ ও কলম তুলে দেওয়া হয়।