ফেনীতে শিশু একাডেমীর ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে শিশু একাডেমীর ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তায়বুল হক।

শহরের মিজান সড়কের সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. নুরুল আফছার ভূঁইয়া, ক্রীড়া সংগঠক চৌধুরী আহমেদ রিয়াদ, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা এ টি এম কামরান হাসান, পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমরজিৎ দাস, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমর দেবনাথ প্রমুখ।