ফেনীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফিউচার ফোর্সের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুেষর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ২৮ ও ২৯ ডিসেম্বর শহর ও জেলার বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ূন, ফেনী শাখার ব্যবস্থাপকসহ ব্যাংক কর্মকর্তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন ফিউচার ফোর্স ২৪ ডিসেম্বর ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করে। এ সময় ফেনী পৌরসভার বর্তমান কাউন্সিলর ওমর ফারুক ভূঞা, ফেনী সরকারি কলেজের প্রভাষক মো. শাহনেওয়াজ ভূঞা, ব্যবসায়ী ইকবাল আলম ছিলেন।