ফেনীতে সরকারি কর্মকর্তারা পেলেন ট্যাবলেট পিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা ও বিভিন্ন উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের ট্যাবলেট পিসি বিতরণ করেছে সরকার। ৫ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ২৪০ জন সরকারি কর্মকর্তার হাতে এসব ট্যাবলেট পিসি তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ অহম্মদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফিউল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, জেলার সব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একই নেটওয়ার্কে আনার লক্ষ্যে এসব ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। এতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।